ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমরা সরকারকে সহযোগিতা করতে চাই: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

মির্জা ফখরুল বলেন, আমরা বিভক্তি চাই না। কখনো বিভক্তি করিনি। রোহিঙ্গা সংকট নিরসনে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতা ও দমন পীড়নের হাত থেকে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি ত্রাণ ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে। তাই ক্ষমতাসীন সরকার ও তার সংশ্লিষ্টদের বলতে চাই, পরস্পর কাদা ছুড়াছড়ি না করে, বিশাল এ সমস্যা মোকাবিলা করা জরুরি।

তিনি আরো বলেন, মিয়ানমার সরকার মানবতার ওপর চরম আঘাত করেছে। ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পেরেছি, বাংলাদেশে ইতোমধ্যে ১ মিলিয়ন (১০ লক্ষ) রোহিঙ্গা ছাড়িয়ে যেতে পারে। এছাড়া ত্রাণ ব্যবস্থাপনায় সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান জানান দলটি।

ফখরুল ব বলেন, ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিৎ ছিল সকল রাজনৈতিক ও পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু তারা জাতীয় ঐক্য সৃষ্টি না করে অন্যায়ভাবে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে। এতে প্রমাণ হয় এই পর্যন্ত সরকারের পক্ষ ত্রাণ বিতরণ ছিল লোক দেখানো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আমরা সরকারকে সহযোগিতা করতে চাই: ফখরুল

আপডেট সময় ০৭:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭