ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

আমাকে হত্যা করতে কিলিং স্কোয়াড গঠন হয়েছে: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক: 

আমাকে ও আমার পরিবারকে হত্যা করার জন্য কিলিং স্কোয়াড গঠন করা হয়েছে। ওই নেতারা এখন দুবাই যাওয়ার চেষ্টা করছেন।

কারণ তারা বিদেশে থেকে আমাকেসহ আমার পরিবারকে হত্যা করবেন বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ মন্তব্য করেন কাদের মির্জা।

তিনি বলেন, অপশক্তিদের (প্রতিপক্ষ) সঙ্গে বৈঠক করার পর আমাকে একজন সাংগঠনিক সম্পাদক ফোন দিয়েছেন। আমি বলেছি, আমি এখন আর আওয়ামী লীগ করি না। এরপর মোবাইল বন্ধ করে দিয়েছি। এটি হলো সত্য কথা। আমি মিথ্যা বলতে পারবো না।

তিনি বলেন, ফেনীতে কোনো হত্যা হলে নিজাম হাজারী বিদেশে থাকেন। সেই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে কিলিং মিশন করার জন্য বাদল-মঞ্জুরা একরামের (সংসদ সদস্য) সঙ্গে মিটিং করতে দুবাই যাচ্ছে। তখনই ঘটনা ঘটতে পারে। শুনেছি একরাম ২৬ তারিখ দেশে আসার কথা রয়েছে। না এলে ওরা যাবে, আর এলে ঢাকাতে বৈঠক হবে। এটার সমন্বয় করছে মন্ত্রীর সহকারী জুয়েল।

কাদের মির্জা বলেন, আমার ছেলেকে আহত করেছে। আমার বাড়িতে গুলিবর্ষণ করেছে। ৯ মার্চ কালোরাত্রিতে আমার পৌরসভায় আক্রমণ করেছে কাউকে গ্রেফতার করেনি। কিন্তু ওরা (প্রতিপক্ষ) ঠিকই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।

তিনি তার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাসহ নোয়াখালী ও ফেনীর বেশ কিছু ব্যক্তির নামোল্লেখ করে বলেন, এরাই কিলিং মিশনের সদস্য। এদের কাছে অস্ত্র আছে। অস্ত্র উদ্ধার অভিযানের ব্যাপারেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কাদের মির্জা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

আমাকে হত্যা করতে কিলিং স্কোয়াড গঠন হয়েছে: কাদের মির্জা

আপডেট সময় ০১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১