ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ শেষে করেই দেশের উদ্দেশে পাড়ি জমাবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন তামিম। এরপরও তাকে অনুশীলনে দেখা যায়। প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলেও পরে শোনা যায় আশার বাণী। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ মার্চ কিউইদের বিপক্ষে মাঠে দেখা যাবে এই ড্যাশিং ওপেনারকে।

তবে ওয়ানডে খেলবেনও টি-টোয়েন্টি সিরিজে টাইগার ওপেনারকে পাচ্ছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে আসার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারব না।’

দলের সঙ্গে না থাকলেও অধিনায়ক মাহমুদউল্লাহর দলকে আগাম শুভকামনা জানিয়েছেন টাইগার অধিনায়ক। এ সম্পর্কে তিনি বলেন, ‘দলকে শুভকামনা জানাচ্ছি। যে বিষয়টা হচ্ছে আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি, এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই—এমন না। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। ক্রিকেটের এই সংস্করণে সবচেয়ে বেশি রানও তার। ৭৪ ইনিংসে খেলে করেছেন ১ হাজার ৭০১ রান। ৭৬ ইনিংসে ১ হাজার ৫৬৭ রান করে দুইয়ে সাকিব আল হাসান। এই দুজনই এবার থাকছেন না টি-টোয়েন্টি সিরিজে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য আগেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগামী ২৮ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সফররত বাংলাদেশ। একদিন পরে দ্বিতীয় এবং এপ্রিলের ১ তারিখ তৃতীয় এবং শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম

আপডেট সময় ০৭:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১