ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

একই সময় তিনজনের সঙ্গে প্রেম করতাম

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনয়গুণে যেমন আলোচনায় উঠে এসেছেন তিনি তেমনি প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন এ অভিনেতা।

বিশেষ করে ৯০ দশকে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশি আলোচনায় ছিলেন এ অভিনেতা। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পরই নাকি মাধুরী তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন।

সম্প্রতি দিল্লিতে ‘দ্য এইজ : ইয়ুথ ইজ নট ফর ওয়েস্টিং’ শিরোনামে একটি অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য দেন সঞ্জয়। এ সময় ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে এভাবে খোলামেলা কথা বলতে দেখা যায়নি সঞ্জয়কে। এ সময় তিনি বলেন, ‘একই সময় তিনজনের সঙ্গে প্রেম করতাম।’

একই সময় তিনজন নারীকে কীভাবে সামলাতেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য তোমাকে খুব চতুর হতে হবে। তবে অন্যের সঙ্গে কী ঘটেছিল তা জানার দরকার নেই।’

১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মার সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় দত্ত। কিন্তু ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা। এ সংসারে সঞ্জয়ের একটি কন্যা সন্তান রয়েছে। ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইকে। ২০০৫ সালে বিচ্ছেদ হয় তাদের। ২০১০ সালে তৃতীয়বারের মতো মান্যতার সঙ্গে সংসার পাতেন সঞ্জয়। এ সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

একই সময় তিনজনের সঙ্গে প্রেম করতাম

আপডেট সময় ০৬:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭