ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ইতিহাস বিকৃতি এখনও বজায় রেখেছে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপি এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বিএনপি যে ইতিহাস বিকৃতি শুরু করছিল, তা এখনও বজায় রেখেছে তারা।

গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে।

মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এই আহ্বান জানান সেতুমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনেরসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

কাদের প্রশ্ন রেখে বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।

বিএনপি নেতারা এখন নতুন করে কর ও ভ্যাট নিয়ে কথা বলছেন, তাদের এসব বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের মনে করেন উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়।

রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন এখন ভ্যাট তাদের এতো তিতা লাগছে কেন?

হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে এমতাবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

ইতিহাস বিকৃতি এখনও বজায় রেখেছে বিএনপি: কাদের

আপডেট সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১