ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:   

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে নির্মূল করতে সরকার সব শক্তি নিয়োগ করেছে। কিন্তু তারা উপলব্ধি করছে না যেকোনো মুহূর্তে ক্ষমতার ঋতু পরিবর্তন হয়ে যাবে।

পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। মসনদ ধুলোতে লুটোপুটি খেতে থাকবে। মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে। পুলিশ দিয়ে বিক্ষোভ দমানো যাবে না।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হত্যার আসামির দণ্ড মওকুফ হয়, দ্রুত জামিন হয়, লুটপাটকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকে। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। মানুষ এসবের প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে নির্যাতন, নিপীড়ন। মুশতাক ফাঁসির আসামি নয়, তবুও তাকে কারাগারে মরতে হয়েছে। সরকার মনে করে যারা সমালোচনা করে তারা সবাই অপরাধী। সুতরাং মৃত্যুই তাদের একমাত্র প্রাপ্য।

তিনি বলেন, বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে বানচাল করতে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের ওপর হুমড়ি খেয়ে পড়ে গ্রেফতারের হিরিক শুরু করে। ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুকে গ্রেফতার করে। মজনু একজন ভালো সংগঠক। সবার কাছে একজন প্রিয় মানুষ। গত নির্বাচনে তিনি খালেদা জিয়ার ফেনীর আসন থেকে নির্বাচন করেছিলেন। এ ধরনের একজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করেছে এ সরকারের পেটোয়া বাহিনী। এছাড়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব, যুবদল নেতা আব্দুল খালেক টিপু, মাহবুব, মো. ফাহিম, ফজলুল হক রাশেদ, দিল গণি, মো. ওয়াহিদ, তরিকুল ইসলাম রুবেল, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাকসহ প্রায় ২০ জনের বেশি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, মজুনকে গ্রেফতার করেছে এটা নিশ্চিত। কোথায় রাখা হয়েছে সেটা সঠিক বলতে পারছি না। তবে জানতে পেরেছি শাহবাগ থানায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে: রিজভী

আপডেট সময় ০৯:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১