ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জমে উঠেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসর

অাকাশ বিনোদন ডেস্ক:

এবারই প্রথম বিশ্ব সুন্দরীদের সবচেয়ে কাঙ্খিত আসর `মিসওয়ার্ল্ড` প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭ তম আসরে থাকবে বাংলাদেশের প্রতিযোগী। ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে গত ঈদের আগের দিন থেকে এনটিভিতে শুরু হয় মূল আয়োজন অডিশন রাউন্ড পর্ব-১। চলতি সপ্তাহে ৪২ জন প্রতিযোগী থেকে টিকে থাকেছে ২২ প্রতিযোগী। ফলে কাঙ্খিত মিস ওয়ার্ল্ড খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে প্রতিযোগিতাটি।

প্রতিযোগিতার ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। সবাই বলছেন এবার জমে উঠেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।

টেলেন্ট রাউন্ড, কর্পোরেট রাউন্ড, ফটোসুট রাউন্ড পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনালে রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। সেদিনই বিচারকের রায়ে খুঁজে পাওয়া যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে। এরপরই চীনের মূল আসরে যোগ দেবেন বাংলাদেশি প্রতিযোগী।

যিনি ‘লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী হবেন, তিনিই ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এটি আয়োজন করছে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট।

আয়োজন প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, লাভেলো মিসওয়ার্ল্ড শুধু দেশেই না বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরবে।’ টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিসওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরো রয়েছেন সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভীশনসহ আরো অনেক পার্টনার এবং এসোসিয়েটরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জমে উঠেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসর

আপডেট সময় ০৫:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭