ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

বিএনপির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান মুক্তিযুদ্ধের অসম্মান: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান বিএনপি দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে উদ্বোধন করানোয় মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণজয়ন্তী’র অনুষ্ঠান একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।

বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার চেতনা কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। আসলে তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদের জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে?

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না। বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কেন কমে গেছে, এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত।

বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামসহ পুরো দেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-বোয়ালখালি প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিআরটিসির চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

বিএনপির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান মুক্তিযুদ্ধের অসম্মান: কাদের

আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১