ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তকমা চান না আনুশকা

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে আনুশকার বয়স তো কম হলো না। প্রায় এক দশক! এখন একটা ‘তকমা’ তিনি পেতেই পারেন। যেমনটা পেয়েছেন তাঁর সহশিল্পী শাহরুখ-সালমানরা। আজকাল অবশ্য তারকাখ্যাতি সহজলভ্য হয়ে গেছে। চাইলেই একটা তকমা জুটে যায়। কিন্তু অমন তকমা চান না তিনি।

অভিনয়শিল্পী হিসেবে নিজেকে কোনো সীমাবদ্ধ খাঁচায় পুরে রাখতে চাননি আনুশকা শর্মা। বরং প্রতিনিয়ত নতুন সব চরিত্রে উপস্থাপন করতে চেয়েছেন নিজেকে। করেছেনও তা-ই, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। এটাই তাঁর কাছে সব থেকে কাঙ্ক্ষিত। তাঁর সহশিল্পী শাহরুখ খান যেভাবে ‘রোমান্সের রাজা’ খেতাব পেয়েছেন, অমিতাভ পেয়েছেন ‘রগচটা তরুণ’-এর (অ্যাংরি ইয়াং ম্যান) খেতাব, তিনি তেমনটি চান না।

যদিও তারকাখ্যাতির মানে বদলে গেছে। খ্যাতি ও ‘ট্যাগ’ এখন সহজলভ্য। তিনি বলেন, ‘অমিতজি ও শাহরুখদের সময়ে তারকাখ্যাতি ছিল অন্য রকম ব্যাপার। এখন দর্শকদের ভালোবাসাটুকুই সব থেকে কাঙ্ক্ষিত। আমার কোনো তকমার প্রয়োজন নেই। অমন তকমা পাওয়ার মতো কাজ আমি এখনো করিনি।’

রব নে বানা দে জোড়ি, যাব তাক হ্যায় জান, পিকে, সুলতান-এর মতো ছবিগুলো করার সময় মোটেই উদ্বিগ্ন ছিলেন না আনুশকা। কেননা তিনি কার সঙ্গে অভিনয় করছেন, সেটি তাঁর কাছে বিবেচ্য ছিল না। মাথায় ছিল কোন চরিত্রে কাজ করছেন। এমনকি ফিল্লৌরি ও এনএইচ১০-এর মতো ব্যতিক্রমী ধারার ছবি প্রযোজনাও করেছেন তিনি। বেশ কজন নামী পরিচালকের সঙ্গে কাজের ফল হয়েছে, এই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। তিনি মনে করেন, একজন পরিচালকই পারেন চলচ্চিত্র অভিনেতার চরিত্রকে বৈচিত্র্যপূর্ণ করতে। এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল যাব হ্যারি মেট সেজাল ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তকমা চান না আনুশকা

আপডেট সময় ০২:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭