ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বিএনপির দুই নেতা।

আমন্ত্রণপত্র হস্তান্তর করা দুই নেতা হলেন- বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আগামী ১ মার্চ হোটেল লেকশোরে আয়োজিত স্বাধীনতার সুর্বণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওইদিন রাজধানীর হোটেল লেকশোরে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি

আপডেট সময় ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১