ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

জিয়ার অবদান অস্বীকার করা মানে স্বাধীনতাকেই অস্বীকার করা: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের স্বাধীনতায় অবদান রাখা জাতীয় নেতাদের অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। একইভাবে জিয়াউর রহমানের অবদানকেও স্বীকার করতে হবে। জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে স্বাধীনতাকেই অস্বীকার করা।’

আজ শনিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে গুলশানে হোটেল লেকশোরে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘কারও দয়ায় নয়, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্যই খেতাব পেয়েছিলেন জিয়াউর রহমান। তার খেতাব বাতিল করা হলে, জনগণ তা মেনে নেবে না।’

স্বাধীনতা কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের সম্পত্তি বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব অস্বীকার করার কিছু নেই। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণার গুরুত্বও স্বীকার করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

জিয়ার অবদান অস্বীকার করা মানে স্বাধীনতাকেই অস্বীকার করা: ফখরুল

আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১