ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

বনানীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বনানীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংবাদিক মুশতাক আহমদের কারাবন্দী অবস্থায় মৃত্যু, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে এই মিছিল বের হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, বিএনপি নেতা এ এফ এম খালেদ, ফজলুর রহমান মন্টু, শিমুল হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেন, জিল্লুর রহমান রুপকসহ নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ প্রধান সড়কে উঠে কাকলীর দিকে এগোতে থাকলে মিছিলের পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

মিছিলে অতর্কিতে পুলিশি হামলা ও নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

বনানীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

আপডেট সময় ০৯:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১