ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ববাসীকে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধে পৃথিবীর সব মানুষকে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে তাদের বাড়ি-ঘরে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেনের এক সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়। নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য দিতে সাড়ে পাঁচ হাজার সদস্য আইনজীবীর নিকট থেকে নির্ধারিত হারে সাড়ে ১৫ লাখ টাকার মতো ফান্ড গঠন করেছে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠন। আগামী ৫ দিনের মধ্যে আইনজীবীদের একটি টিম কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ত্রাণ নিয়ে যাবে বলেও জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত সভায় বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে সব সদস্য বক্তব্য রাখেন। এছাড়া সাধারণ সভায় সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাডভোকে সাইফুর রহমান, আশরাফুজ্জামান, আবেদ রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের নিয়ে এবং অন্যান্য পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সঙ্কট নিরসনে আলোচনা করার জন্য দুটি বৈঠক করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্ববাসীকে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান

আপডেট সময় ০১:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭