ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহবাগে বিক্ষোভের চেষ্টা, ১০ শিক্ষার্থী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেছেন বেশ কিছু শিক্ষার্থী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টার পর বেশ কিছু শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। তারা পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্থগিত হওয়া পরীক্ষা দ্রুত নেওয়ার দাবি করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, সড়ক ছেড়ে দিতে বলা হলেও শিক্ষার্থীরা সড়ক না ছেড়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করেন। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর তারা হামলা করেন। এ কারণে ১০ শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা তাদের পরীক্ষা নেওয়ার দাবিতে গত বুধবার শাহবাগ, নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে স্থগিত পরীক্ষা নেওয়ার কথা বলা হলে সড়ক ছেড়ে চলে যান তারা। পরে রাতেই সাত কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

অন্যদিকে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহবাগে বিক্ষোভের চেষ্টা, ১০ শিক্ষার্থী আটক

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১