ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অমিতাভ, শাহরুখ ও ঐশ্বরিয়ার পর সালমান

অাকাশ বিনোদন ডেস্ক:

তিন দশকের অভিনয় জীবনে সালমান খানের প্রাপ্তি অনেক। অভিনয়ের জন্য এই বলিউড তারকার ঝুলিতে উঠেছে অনেক পুরস্কার। কিন্তু ব্যক্তি সালমান খানকে এই প্রথম পুরস্কৃত করা হলো। এবার ব্রিটিশ পার্লামেন্টের গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন এই তারকা। বলিউডের ‘সুলতান’ সালমান খানের আগে এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেতা, নির্মাতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও নানা দাতব্য কাজ করার জন্য সালমানকে এবার এই পুরস্কার দেওয়া হয়।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে এই পুরস্কার গ্রহণের পর সালমান খান বলেন, ‘আমি আজ এত বড় একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, এটা আমার বাবার জন্য রীতিমতো অবিশ্বাস্য। আমার ভক্তরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’ এই তারকা আরও বলেন, ‘যদিও আমি আজ অবধি অনেক চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু এটি আমার প্রথম ব্যক্তিগত অর্জন।’

সালমান খান অভিনয় ছাড়াও ‘বিয়িং হিউম্যান’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর এই সংস্থা থেকে অসংখ্য দুস্থ মানুষকে সাহায্য করা হয়। এ ছাড়া এই সংস্থা থেকে সচেতনতামূলক অনেক কার্যক্রমেরও আয়োজন করা হয়ে থাকে।আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’।

সাল্লুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’ বক্স অফিসে টিমটিমে আলো ছড়িয়েই নিভে যায়। ছবির পরিবেশকদের ক্ষতি হওয়ায় অবশ্য তাঁদের ক্ষতিপূরণ দিয়েছেন দয়ালু সাল্লু।

ডেকান ক্রনিকল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অমিতাভ, শাহরুখ ও ঐশ্বরিয়ার পর সালমান

আপডেট সময় ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭