ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্ট ছাড়লেন ডুমিনি

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছিলেন জেপি ডুমিনি। সাদা পোশাকে নিজের ভাগ্যটা তখনই টের পেয়ে যান প্রোটিয়া এ বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগী হতে তাই টেস্ট ক্রিকেট ছাড়লেন ৩৩ বছর বয়সী ডুমিনি। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট মিডিয়া’কে সিদ্ধান্তটা জানিয়েছেন ডুমিনি নিজেই।

৪৬ টেস্টে ৩২.৮৫ গড়ে ২১০৩ রান করা এ স্টাইলিশ ব্যাটসম্যান শুক্রবার সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘অনেক দিন ধরে বিচার-বিবেচনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমি টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৬ বছরে দেশের হয়ে ৪৬টি টেস্ট ও কেপ কোবরার হয়ে ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ দারুণ উপভোগ করেছি এবং এটা ছিল আমার জন্য সম্মানের।’
ডুমিনির ওয়ানডে অভিষেক ২০০৪ সালে। এর চার বছর পর সুযোগ পেয়েছিলেন প্রোটিয়া টেস্ট দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। টেস্টে ৬ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরি পাওয়া ডুমিনির সাম্প্রতিক টেস্ট ফর্ম অবশ্য মোটেও ভালো নয়। শেষ আট টেস্টে ১৭.২৮ গড়ে মাত্র ১২১ রান করেছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ডুমিনি বলেন, ‘এটা নিশ্চিত যে আমার ক্যারিয়ার শেষ হওয়া থেকে এখনো অনেক দূরে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), সতীর্থ, বন্ধুবান্ধব ও পরিবারের সমর্থন নিয়ে আশা করছি আমাকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। যে খেলাটাকে এত ভালোবাসি, সেখানে নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার সুযোগ পাব।’

সূত্র: আইওএল, সিএ।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ এক কৃষকের মৃত অবস্থায় পাওয়া

টেস্ট ছাড়লেন ডুমিনি

আপডেট সময় ১২:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭