ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে : ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ শহরের সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ। কিন্তু কারণটা কী? শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সরকার উল্টে যেতে পারে। এই সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে। এই ভুলের জন্য জাতির কী যে অবস্থা হবে বলা মুশকিল।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ছাত্ররা আজ জনগণের কথা বলার লোক। মোস্তফা জামাল হায়দারসহ আপনারা যারা বিএনপি নেতা আছেন তারা ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়িয়ে বলতে পারছেন না, এই সপ্তাহেই স্কুল, কলেজ খুলে দিতে হবে? আপনারা কেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারলেন না, আপনাদের ঘুম ভাঙে না? আমি স্কুল কলেজ বন্ধের পক্ষে না, খোলার পক্ষে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে : ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৪:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১