ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাড়া-মহল্লার সন্ত্রাসীরা এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে দাবি করে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘গত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে। দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় যারা সন্ত্রাসী ছিল, তারা নাকি এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।’

রবিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে আজকে স্বাধীনতার ‘স্ব’- ও বাংলাদেশে নেই। মূল যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে ক্ষমতার মালিক হবে জনগণ, সেটিই আজ নেই। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে না। আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের চেতনাকে জাগ্রত করুন। স্বাধীনতার এই ৫০ বছর পরে এসে আপনারা স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয়, সেটি দেখিয়ে দিন। স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার পথও আপনারা খুঁজে বের করবেন।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম, মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাড়া-মহল্লার সন্ত্রাসীরা এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে: ইশরাক

আপডেট সময় ১২:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১