ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাদণ্ডের বিরুদ্ধে নাভালনির আপিল আদেশ খারিজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মস্কোর একটি আপিল আদালত পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির কারাদণ্ডের আদেশ বহাল রেখেছে। গত মাসে চিকিৎসা শেষে জার্মানি থেকে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কারাদণ্ডের আদেশ ভঙ্গের দায়ে তাকে সাড়ে তিন বছরের জেল দেয়া হয়।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবার বিচারক দিমিত্রি বলশভ ২ ফেব্রুয়ারির রুলিংয়ের বিরুদ্ধে করা নাভালনির আপিল আবেদন খারিজ করে দেন। ওই রুলিংয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের স্থগিত দণ্ডাদেশ পুনরায় বহাল করা হয়।

বিচারক নাভালনির ৬ সপ্তাহের গৃহবন্দী থাকার সময়কে কারাবন্দী সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রাশিয়ার বিরোধী নেতা ও কট্টোর পুতিন সমালোচক হিসেবে পরিচিত নাভালনিকে আড়াই বছর জেলে কাটাতে হবে।

ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালত অবিলম্বে নাভালনিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের মধ্যে রাশিয়ার আদালত তার আপিল আবেদন খারিজ করল। রাশিয়ান সরকার ইউরোপীয়ান মানাবাধিকার আদালতের (ইসিএইচআর) নাভালনিকে তাৎক্ষণিক মুক্তি দেয়ার নির্দেশ প্রত্যাখান করেছে। ইসিএইচআরের নির্দেশকে রাশিয়া বেআইনী এবং অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

৪৪ বছর বয়সী দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনার অ্যালেক্সি নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুপরিচিত বিরোধী হিসেবে আবির্ভূত হয়েছেন। গত বছরের ২০ আগস্ট তার ওপর রাসায়নিক অস্ত্র নার্ভ এজেন্ট প্রয়োগের পর চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেয়া হয়। নার্ভ এজেন্ট প্রয়োগের জন্য তিনি পুতিনকে দায়ী করেন। যদিও পুতিন অভিযোগ অস্বীকার করেছে।

গত জানুয়ারি মাসে জার্মানি থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর বিমানবন্দরেই নাভালনিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে প্যারোল লঙ্ঘনের অভিযোগ তুলে ২০১৪ সালে প্রত্যাহার হওয়া কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। নাভালনি এবং তার সমর্থকরা তার বিরুদ্ধে আদালতের ওই রুলিং এবং অন্যান্য মামলাকে সরকারের বিরোধী মত দমনের প্রচেষ্টা হিসেবে সমালোচনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাদণ্ডের বিরুদ্ধে নাভালনির আপিল আদেশ খারিজ

আপডেট সময় ১১:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১