ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা কারোর নেই’:নজরুল ইসলাম খান

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট দিতে পারে। বেশিরভাগ জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আর এটাই হলো নির্বাচন। কিন্তু এখন দেশে যা হচ্ছে তা নির্বাচনের ধারেকাছেও নেই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ‘২১ এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনার বলে যে খুব ভালো নির্বাচন হচ্ছে- আমেরিকার চেয়েও আমাদের ভালো নির্বাচন হয়। যাই বলি না কেন, তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা কারোর নেই। তবে আমরা এটুকু বলতে পারি, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতেই পারে না, যদি না দল নিরপেক্ষ একটি সরকার ক্ষমতাসীন হয় এবং যোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন হয়। আর সেই পরিবেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা কারোর নেই’:নজরুল ইসলাম খান

আপডেট সময় ১১:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১