ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাদের মির্জাকে বহিষ্কারের ২ ঘণ্টার মধ্যেই আদেশ প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আনীত জেলা আওয়ামী লীগের অব্যাহতি ও কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশ স্থগিত এবং প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ এবং দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারির ২ ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, কাদের মির্জার বিষয়ে আলোচনা হয়েছে সত্যি; তবে এটি সম্পূর্ণভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দায়িত্বে আছে। তার নির্দেশ তো অমান্য করতে পারি না। আমার অনুপস্থিতিতে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি আমার বিষয়টি নিয়ে আলাপ করে চিঠিটি তিনি পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, মির্জা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অনিবার্য কারণবশত স্থগিত করলাম এবং এটা প্রত্যাহার করে নিলাম।

এর আগে শনিবার সন্ধ্যার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপির যৌথভাবে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির মোবাইলে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি জানতে চাইলে তিনি তা নিশ্চিত করেছিলেন।

কিন্তু এর পরপরই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এ বিষয়ে তার বক্তব্য খণ্ডন করে উপরে উল্লেখিত বক্তব্য দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাদের মির্জাকে বহিষ্কারের ২ ঘণ্টার মধ্যেই আদেশ প্রত্যাহার

আপডেট সময় ০৯:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১