ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন সুদূরপরাহত। তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকার নাকি দেউলিয়াত্বের শেষ পর্যায়ে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার নয়, বিএনপি’র রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে।

বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের মানুষের আস্থা শতভাগ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

‘যেকোনো জনঘনিষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।–যোগ করেন ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

আপডেট সময় ০৪:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১