ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার বিরুদ্ধে পরোয়ানা: কাকরাইলে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নুসরাত এলাহী রিজভী, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রেজোওয়ানুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, উত্তরের যুগ্ম সম্পাদক মুসাব্বির, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক ডা. জাহেদুল কবির, কেন্দ্রীয় নেতা মুকুল, আমিনুল ইসলাম মহসিন, জেড আই কামাল প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ‘দেশনেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, মানি না মানবো না‘ সহ বিভিন্ন স্লোগান দেন। সেইসঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বুধবার দুপুরে নড়াইলের আদালতে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বক্তব্যের ঘটনায় করা মামলায় বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার বিরুদ্ধে পরোয়ানা: কাকরাইলে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১