ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রব

আকাশ জাতীয় ডেস্ক:

আ স ম আবদুর রব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক পরিকল্পিত সাজানো ও বানোয়াট মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দু’জনের সাজা ও অর্থদণ্ড সরকার মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে সরকার স্বীকার করে নিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলায় অনেকে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে দণ্ডভোগ করছেন। ফলে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া এক গুরুতর প্রশ্নের সম্মুখীন।

এ অবস্থায় রাষ্ট্রের আর কতজন নাগরিক বিনা দোষে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন তা নিয়ে ‘বিচার বিভাগীয় তদন্ত কমিশন’ গঠন করা আজ রাষ্ট্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আদালত যে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এরূপ দণ্ড আরোপ করেছেন সে সকল বিষয়েও পুনর্বিবেচনা করা দরকার।

মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনবাংলা নিউক্লিয়াসের অন্যতম নেতা কাজী আরেফ আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আলোচনা সভায় আ স ম রব ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আবুল মোবারক, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, হাজী আখতার হোসেন ভুইয়া, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্টু ও এম এ আউয়াল প্রমুখ।

আ স ম রব বলেন, জাতি রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে কাজী আরেফ এর অপরিসীম অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

জেএসডি নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্বাচনে বেআইনিভাবে সম্পৃক্ত করার কারণে সকল প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উদাসীন এবং নৈতিক দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছে। এতে বহির্বিশ্বের রাষ্ট্রের মর্যাদা দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া রাষ্ট্রকে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে দিবালোকে কাজী আরেফ আহমেদকে দুর্বৃত্তরা হত্যা করে। আজ সকালে কাজী আরেফ আহমদের কবরে জেএসডি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ষড়যন্ত্রমূলক মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রব

আপডেট সময় ০৭:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১