ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কে আওয়ামী লীগ কে বিএনপি, না দেখে দেখতে হবে দেশকে কীভাবে বাঁচানো যায়’

আকাশ জাতীয় ডেস্ক:   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বরাত দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‌‘দেশে নোংরা খেলা চলছে। এই খেলায় দেশকে কীভাবে ধ্বংস করা হবে, সেই পরিকল্পনা চলছে। এজন্য এ মুহূর্তে আমাদের উচিত, নতুন প্রজন্মকে এগিয়ে আসা এবং এই প্রজন্মের মধ্যে এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি করে, এগুলো না দেখে, দেখতে হবে- দেশকে কীভাবে বাঁচানো যায়। জন্মভূমির প্রতি দায়িত্ব একটি ঈমানি দায়িত্ব।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমাদের সবাইকে সত্য লিখতে হবে। সত্য বলতে হবে। রাজনীতিবিদ-সাংবাদিক, আপনারা সত্য লিখলেই জাতির কাছে সত্য কথা প্রকাশ পাবে। কার ওপর জুলুম হচ্ছে, কার জমি দখল হচ্ছে, কার ওপর নির্যাতন হচ্ছে, এগুলো সব লিখতে হবে। আপনাদের এও দেখতে হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে কেউ মাদক ব্যবসা করছে কি না। তাদের চিহ্নিত করে, আমাদের কাছে নির্ণয় করিয়ে দিতে হবে। যাতে আমরা তাদের চিনতে পারি।’

তিনি বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।’ তিনি দেশকে এমন ভালোবেসে ছিলেন যে, এদেশের মানুষের জন্য তার জীবনকে বড় মনে করেননি, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিজের জীবন, পরিবারের জীবন, সবার জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেশকে স্বাধীন করেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের সবার মুখে হাসি থাকবে। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধুলিস্যাৎ করে, তাকে ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আল্লাহ্ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন বাস্তবায়নে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কে আওয়ামী লীগ কে বিএনপি, না দেখে দেখতে হবে দেশকে কীভাবে বাঁচানো যায়’

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১