ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের একটি ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুল তথ্য দিয়ে জনগণকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে তা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। সত্যিটা উঠে আসা জরুরি। ইতিহাস কিভাবে তৈরি হবে সেটার সিদ্ধান্ত যখন রাজনীতিবিদরা নিতে থাকেন তখন তা আর ইতিহাস থাকে না, হয়ে যায় প্রোপাগাণ্ডা।

তিনি বলেন, বছরজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সত্যিকারের ইতিহাস কি হওয়া উচিত তা আলোচনা পর্যালোচনা করে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে প্রতিমাসের কর্মসূচি আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি

আপডেট সময় ০৬:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১