ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধাপরাধে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফাইজুল্লাহ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফায়জুল্লাহ ওরফে আবুল ফালাহ ফাইজুল্লাহকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

২০১৪ সালে মানবতাবিরোধী মামলা দায়ের পর থেকেই এএফএম ফায়জুল্লাহ ওরফে আবুল ফালাহ ফাইজুল্লাহ পলাতক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাইজুল্লাহর বিরুদ্ধে যুদ্ধাপরাধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

ফাইজুল্লাহ ছাড়াও গফরগাঁও উপজেলায় আরও সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ফাইজুল্লাহ উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে। রাজাকার ফাইজুল্লাহ, আবদুর রাজ্জাক, সামছুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিল মীর গংরা ১৯৭১ সালে উপজেলার নিগুয়ারী, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, যুদ্ধাপরাধ মামলায় পলাতক আসামি ফাইজুল্লাহকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে উজবেকিস্তানের রাষ্ট্রপতির বৈঠক

যুদ্ধাপরাধে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফাইজুল্লাহ গ্রেফতার

আপডেট সময় ১০:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১