ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খেলতে পারবেন না ইনজুরিতে আক্রান্ত নেইমার। পিএসজি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

গত বুধবার ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর লড়াইয়ে কায়েনের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এই ইনজুরির কারণে ১৬ ফেব্রুয়ারি স্পেনে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে পারবেন না বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসজি জানিয়েছে, ‘মেডিক্যাল পরীক্ষা ও স্ক্যানের ফলাফল পর্যালোচনার পর ধারণা করা হচ্ছে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে।’

দ্বিতীয় লেগের ম্যাচের আগে তিনি মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। আগামী ১০ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচটি।

নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ব্যথা চরমে, দুঃখে কান্না আসছে। আবার কিছু সময়ের জন্য আমার জীবনের সবচেয়ে ভালোবাসার খেলা ফুটবল বন্ধ রাখতে হচ্ছে। আমার খেলার স্টাইলের কারণে আমাকে মাঝেমধ্যে অস্বস্তিতে পড়তে হয়। কারণ আমি বল ড্রিবল করি এবং নিয়মিত ফাউলের শিকার হই। আমি জানি না সমস্যা আমার, নাকি মাঠে আমার খেলার ধরনের।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার

আপডেট সময় ০৮:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১