ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাগনভূঞায় কাদের মির্জার গাড়ি বহরে হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা করা হয়েছে। এ ঘটনায় বসুরহাটের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করেন বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা।

তিনি জানান, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করেন। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করেন এবং ডিম ছোড়েন। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হন।

মির্জা আরও জানান, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিহ সালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে সিএনজি মালিকদের সঙ্গে গতকাল পর্যন্ত একটি ঝামেলা চলছিল বসুরহাটের মেয়রের। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাগনভূঞায় কাদের মির্জার গাড়ি বহরে হামলা

আপডেট সময় ১২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১