ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘বেস্ট ফ্রেন্ড ৩’ আসছে ভালোবাসা দিবসে

আকাশ বিনোদন ডেস্ক :

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রচার হবে জোভান ও মেহজাবীন অভিনীত নাটক ‘বেষ্ট ফ্রেন্ড ৩’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।

নাটকটির দু’টি সিক্যুয়েল এর আগে দর্শকেরা উপভোগ করেছেন।
নাটকটির শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বাইরে অস্ট্রেলিয়ায়। নাটকটির গল্পে কী হবে সেটা একটা বড় চমক বলে জানিয়েছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

তিনি বলেন, আগের দু’টি সিক্যুয়েল দর্শকরা খুব পছন্দ করেছেন। এ কারণে এটাতে একটা বাড়তি চাপ অনুভব করছি। গল্পের গতিতে এটি এগিয়েছে। তবে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।

নাটকটি নিয়ে ফারহান আহমেদ জোভান বলেন, দর্শকদের ভালোবাসার কারণেই ‘বেস্ট ফ্রেন্ড’ এতদূর এসেছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা। তাদের কথা ভেবেই নির্মাতা অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন।

আগের দু’বারের মতোই এটিরও গল্প লিখেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে রয়েছে পিরান খানের সংগীত এবং তানভীর ইভানের কণ্ঠে একটি গান। প্রযোজনা করেছে ৩৬০ বিডি।

নির্মাতা জানান, নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে। প্রচারের পরপরই রাত ১০টা ১০ মিনিটে দেখা যাবে সিডি চয়েজ-এর ইউটিউব চ্যানেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বেস্ট ফ্রেন্ড ৩’ আসছে ভালোবাসা দিবসে

আপডেট সময় ১০:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১