ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির মশাল মিছিলে পুলিশের অতর্কিত হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয় নগরে সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ তাতে হামলা করে।

বুধবার সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা চালায়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা সজীব মজুমদারসহ কেরাণীগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, ‘মশাল মিছিল কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের মিছিলে হামলা করে। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের লাঠি পেটায় মশাল মিছিলে অংশ নেওয়া নেতাদের মধ্যে আহত হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আতিকুর রহমান মানিক, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাহীন, ছাত্রদল মাসুদুর রহমান, ওমর ফারুক কাউসারসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির মশাল মিছিলে পুলিশের অতর্কিত হামলা

আপডেট সময় ০৯:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১