ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

তাহসানের ‘ম্যাজিকাল’ আইরাই সৃজিতের জীবনের ‘গান’?

আকাশ বিনোদন ডেস্ক : 

তাহসানের জীবনে ‘ম্যাজিকের’ মতো কাজ করে আইরা। আইরার ছোট্ট হাতের জাদুর ছোঁয়ায় পাল্টে গিয়েছে তার জীবন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এমনই একটি স্ট্যাটাস শেয়ার করেন তাহসান খান। তাহসানের শেয়ার করা ওই ছবিতে আইরাকে হাসি মুখে পোজ দিতে দেখা যায়। তাহসানের ওই ছবিতে আইরাকে দেখে ভালবাসায় ভরিয়ে দেন এই গায়ক ও অভিনেতার অনুরাগীরা।

তাহসান যেদিন মেয়ের ছবি শেয়ার করেন, তার আগে আইরার সঙ্গে দেখা যায় কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও। আইরাকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় সৃজিতকে। আইরাকে যে কিছু শেখানোর চেষ্টা করছেন সৃজিত, তা ওই ছবি থেকেই স্পষ্ট। শুধু তাই নয়, আইরার সঙ্গে ছবি শেয়র করে ‘গান তুমি হও’ বলে একটি ক্যাপশন জুড়তে দেখা যায় পরিচালককে।

মিথিলা-কন্যার সঙ্গে সৃজিতের যে একেবারে বন্ধুর মতো সম্পর্ক, পরিচালকের শেয়ার করা ওই ছবি থেকেই তা স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি মিথিলা এবং আইরাকে নিয়ে বেড়াতে যান সৃজিত মুখোপাধ্যায়। কখনও সিকিম আবার কখনও ঔরঙ্গাবাদে গিয়ে মিথিলা এবং আইরার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে।

এদিকে ২৫ ডিসেম্বরের আগে আইরাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেন মিথিলা। ২৫ ডিসেম্বর সৃজিতের সঙ্গে কাটাবেন বলেও স্থির করলেও শেষ পর্যন্ত নিজের সেই ইচ্ছে পূরণ করতে পারেননি মিথিলা। নিজের বেশ কিছু কাজের জন্যই ওই সময় ঢাকায় পাড়ি দিতে হয় মিথিলাকে। যা নিয়ে মন খারাপ হয়ে যায় সৃজিতের। ২৫ ডিসেম্বর আইরার সঙ্গে সময় কাটাবেন বলে সৃজিত ঠিক করলেও তা হয়নি। ফলে ২৫ ডিসেম্বর বাবা তাহসানের সঙ্গে দেখা যায় আইরাকে। ২৫ ডিসেম্বর ঢাকায় কাটিয়ে নতুন বছর শুরুর আগেই অবশ্য কলকাতায় ফিরে আসেন মিথিলা।

নতুন বছরের শুরুতে কলকাতায় ফেরার পর রাজ-শুভশ্রীর বাড়িতে দেখা যায় সৃজিত-মিথিলাকে। রাজশ্রী পুত্র যুবানের সঙ্গে দেখা করতেই সৃজিত, মিথিলা সেখানে আইরাকে নিয়ে যান বলে জানা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালবসায় আপ্লুত হয়ে যান টলিউডের জনপ্রিয় জুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তাহসানের ‘ম্যাজিকাল’ আইরাই সৃজিতের জীবনের ‘গান’?

আপডেট সময় ১১:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১