ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবির কাছে পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন আগেই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব আল হাসান।

অর্থাৎ, আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেও সরে দাঁড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শিগগিরই তৃতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন সাকিব। এর আগে সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যেতে চান তিনি। ফলে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করতে হচ্ছে তাকে। আর এজন্য ছুটি চেয়ে বিসিবি কাছে আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘(সন্তানসম্ভবা) স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফরের সময়টা ছুটিতে থাকতে চেয়ে তার (সাকিবের) আবেদনপত্র পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ‘

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে বাঁ পাশের কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট তাকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছে।

এর আগে করোনা মহামারির কারণে বাংলাদেশ দলের সফর এক সপ্তাহ পিছিয়ে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মার্চের ২০ তারিখে শুরু হবে সফর। শুরুতে মার্চের ১৩, ১৭ এবং ২০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন ওয়ানডে ম্যাচ। তবে এখন মার্চের ২০, ২৩ এবং ২৬ তারিখে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

ওয়ানডে সিরিজ শেষে মার্চের ২৮, ৩০ এবং এপ্রিলের ১ তারিখে মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার এবং অকল্যান্ডে। ফেব্রুয়ারির ২২ তারিখে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিসিবির কাছে পিতৃত্বকালীন ছুটি চাইলেন সাকিব

আপডেট সময় ০৯:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১