ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একযোগে দেশের ১১৪টি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোসের্র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে । এ বছরই প্রথম অনলইনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ৪-বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ২৯টি টেকনোলজিতে এবছর মোট আসন সংখ্যা ৪৮ হাজার ১৫০টি। এর বিপরীতে আবেদন পড়ে ১ লাখ ৫৫ হাজার ৫৭৭টি। আজ মেধা তালিকায় নির্বাচিত ৪১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী আসনগুলো পূরণ করা হবে। অবশিষ্ট শিক্ষার্থীরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। ২০০৯ সালে আওেয়ামী লীগ সরকার গঠনের সময় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ছিল শতকরা ১ ভাগের কিছু বেশি। বর্তমানে ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়াশুনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, কারিগরি শিক্ষার মান উন্নয়নে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো ১ হাজার ১৫০জন শিক্ষককে এ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া চীনে আরো ৫৮১ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও এফ এম আমিনুল হক এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭