ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে মজাদার কাটা পুলি পিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

শীত মানেই পিঠা খাওয়ার ধুম। হিম শীতে গরম পিঠা কার না ভালো লাগে। আর সেটি যদি হয় কাটা পুলি, তবে তো কথাই নেই। ঘরেই তৈরি করতে পারেন মজাদার এই পিঠা।

উপকরণ :

চালের গুঁড়া ২ কাপ, লবণস্বাদমতো, কুসুম গরম পানি পরিমাণমতো ও নারিকেলের পুর দেড় কাপ।

যেভাবে তৈরি করবেন-

চালের গুঁড়া, স্বাদমতো লবণ ও পরিমাণমতো পানি দিয়ে খামির বানিয়ে নিন। পরিমাণমতো খামির দিয়ে ১০ ইঞ্চি সাইজের রুটি বানিয়ে, চার ভাগ করে কেটে নিন। এবার একটি টুকরা নিন।

রুটির কাটা দুই অংশ বরাবর ধারালো ছুরি দিয়ে সোজাসুজি চিরে নিন। এভাবে আধা ইঞ্চি পর পর করতে হবে দুই পাশে। এবার মাঝখানে পুর দিয়ে প্রথমে এক পাশ টেনে পুরটি ঢেকে দিন এবং পরে দ্বিতীয় পাশ টেনে এনে প্রথমটির ওপর চেপে দিন।

সব বানানো হয়ে গেলে স্টিম হাঁড়িতে ১৫ থেকে ২০ মিনিট ভাপে রেখে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শীতে মজাদার কাটা পুলি পিঠা

আপডেট সময় ১২:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১