ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য ‘অসম্মানজনক’: রব

আকাশ জাতীয় ডেস্ক:  

কোনোরকম কূটনৈতিক যোগাযোগ ছাড়াই হাঙ্গেরিকে ৫০০০ ডোজ টিকা উপহারের ঘোষণা কোনোক্রমেই বাংলাদেশের দক্ষ কূটনীতির প্রতিফলন নয়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্কের উপর নির্ভর করে উপহারের কূটনীতি। যে কোনো রাষ্ট্রকে দান, অনুদান বা উপহার দেয়ার বিষয়ে অতিরিক্ত আবেগ ও অযৌক্তিক মনোবৃত্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থাকা উচিত নয়। সকল প্রশ্নকেই কূটনীতির মাপকাঠিতে পর্যালোচনা করতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য অসম্মানজনক।

শনিবার বাংলাদেশের উপহারের টিকা হাঙ্গেরির প্রত্যাখান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।

প্রকাশিত সংবাদে দেখা যায়, হাঙ্গেরি টিকা চায়নি। কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন হাঙ্গেরি টিকা চেয়েছে। অদক্ষ কূটনীতির ফলে সৃষ্ট রাষ্ট্রীয় অসম্মান সরকারের আত্মতৃপ্তির বিষয় হতে পারে না।

আমরা মনে করি এর সাথে আত্মমর্যাদা ও নৈতিকতার প্রশ্ন জড়িত। এই টিকা কূটনীতির আড়ালে অন্য কোন বিষয় জড়িত কি না সেটা সুস্পষ্ট হওয়া জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য ‘অসম্মানজনক’: রব

আপডেট সময় ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১