ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধভাবে যুক্তরাষ্টের তথ্য চুরির প্রচেষ্টায় চীনকে সতর্কতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্ব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বছরের পর বছর ধরে পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করে চলছে। বৈধ ও অবৈধভাবে চায়না এ তথ্যগুলো সংগ্রহ করে আসছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হাতিয়ে নেওয়া এসব স্বাস্থ্য বিষয়ক তথ্য একটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের অবনতি হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) সতর্ক বাণী দিয়ে বলেছে, ‘মার্কিনিদের স্বাস্থ্য বিষয়ক তথ্য, বিশেষ করে ডিএনএ সম্পর্কিত তথ্য হাতিয়ে নিতে চীনের কমিউনিস্ট পার্টির প্রচেষ্টা, করোনাভাইরাস মহামারির সময়ে আরো বেড়ে গেছে’।

অ্যামেরিকান ডেইলি বলছে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার এই সময়ে চীনের তৎপরতা বেড়ে গেছে বলে মনে করে এনসিএসসি।
চীনা বায়োটেক গ্রুপ বিজিআই বেশিরভাগ দেশকে করোনা পরীক্ষার কিট সরবরাহ করছে এবং সেসব দেশের নাগরিকের স্বাস্থ্য বিষয়ক তথ্য পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য দেশটি গত ছয় মাসে ১৮ টি পরীক্ষাগার স্থাপন করেছে বলেও দাবি উঠেছে।

এনসিএসসি মনে করে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বৈচিত্র থাকার কারণে এবং দেশটির তুলনামূলকভাবে শিথিল সুরক্ষার কারণে চীনের কমিউনিস্ট সরকারের কাছে তা আকর্ষণীয় লক্ষ্য।

সংস্থাটি মনে করে- চীন সরকার অনুধাবন করেছে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার বৈচিত্র্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার মাধ্যমে নতুন আবিষ্কার সহজ হবে। আর তা বাণিজ্যিকসহ নানা রকমভাবে ব্যবহার করা যাবে।

মার্কিন সংস্থাটি এ ব্যাপারেও সন্দেহ করেছে যে, চীন বিশ্বজুড়ে করোনা পরীক্ষার কিটগুলোকে ‘আগ্রাসীভাবে’ বাজারজাত করতে এবং বহু দেশে ল্যাব স্থাপনের জন্য মহামারির সুযোগ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবৈধভাবে যুক্তরাষ্টের তথ্য চুরির প্রচেষ্টায় চীনকে সতর্কতা

আপডেট সময় ০২:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১