ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য তাসকিনের

অাকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের। সিমিং কন্ডিশনে পেসারদেরই মুল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এ স্পিডস্টার।
অজিদের সঙ্গে দুই টেস্টে একাদশে সুযোগ না হলেও স্কিল নিয়ে কাজ করায় প্রোটিয়াদের সঙ্গে খেলতে প্রস্তুত তাসকিন। তিনি বলেন, ‘টেস্ট দলে সাকিব না থাকায় কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। ছোট বেলা থেকেই ক্রিকেটের বাইরে পুল তার পছন্দের খেলা। শখের বশে পুল খেললেও তাসকিনের সবটুকু জুড়ে ক্রিকেট।’
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাই ভাবনার জগতে বাস করছে ভালো কিছু করার তাড়না তাসকিনের, ‘যদিও ভিন্ন ধরনের কন্ডিশন তারপরেও আমাদের খেলোয়াড়রা সব ধরনের কন্ডিশনেই ভালো করতে পারে সেটা প্রমাণ হয়ে গেছে। ইচ্ছা আছে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। আমি মনে করছি, এইটাই আমার চ্যালেঞ্জ। ভালো কিছু করে আসবো ইনশাল্লাহ।
অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। কিন্তু বসে থাকেননি তাসকিন। গুরু কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করেছেন স্কিল নিয়ে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণে নিজের ভূমিকাকে বড় করে দেখছেন এ পেসার।
তাসকিন বলেন, ‘ওই দুই সপ্তাহ আমার খুব কাজে লেগেছে। আমি স্কিল নিয়ে কাজ করেছি। কোচরা সাহায্য করেছেন এবং আমি নিজেও অতিরিক্ত পরিশ্রম করেছি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব না থাকায় কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশেই দাঁড়ালেন তিনি। সাকিব ভাইকে ছাড়া যদিও একটু অপূর্ণতা রয়ে যাবে তারপরেও আমাদের বাকি যেসব খেলোয়াড় আছে তারা নিজের সেরাটা খেলতে পাররে ভালো কিছুই হবে। সাকিব ভাই বাংলাদেশ টিমের একটা বড় অংশ। আমাদের টিমের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে উনি। আমরাও তো মানুষই। তাই তিনি শারীরিক ও মানসিক বিশ্রাম চেয়েছেন। আশা করি দ্রুতই আমার একসাথে খেলতে পারবো।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য তাসকিনের

আপডেট সময় ১২:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭