ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই মঞ্চে গাইবেন সাবিনা ও বন্যা

অাকাশ বিনোদন ডেস্ক:
বাংলা ভাষা বিষয়ক মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘বাংলাবিদ-২০১৭’ গ্র্যান্ড ফিনালে হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এতে মঞ্চে গাইবেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
 
সাবিনা গাইবেন দেশাত্মবোধক ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ আর বন্যার কণ্ঠে থাকবে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমনি’। মূলত গান দুটি থেকে প্রতিযোগীদের নানা প্রশ্ন করা হবে। তার উপর তাদের নম্বর বরাদ্দ থাকবে। চূড়ান্ত এ পর্বটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 
 
অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন। প্রতিযোগিতার মূল বিচারক হিসাবে থাকবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক আনিসুল হক ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ৬জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
 
চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। প্রথম ১০ জন প্রতিযোগী পাবে ৫০ হাজার টাকার সম মূল্যের ১টি ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বইয়ের আলমারি। 
 
সেরা ৬ প্রতিযোগী হলেন সোয়েব আনিয়াদ খান তুর্য (পাবনা), সিরাজুল আরিফিন (খুলনা), রাইসা সালসাবিল (লক্ষীপুর), নুসরাত সায়েম (ঢাকা), প্রতীক পনতীম (সিলেট) ও সমর্পণ বিশ্বাস (খুলনা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খায়রুল বাশার।
 
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
ফোকাস বাংলা নিউজ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একই মঞ্চে গাইবেন সাবিনা ও বন্যা

আপডেট সময় ১২:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭