ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের অপকর্মের সমালোচনা এখন দেশ-বিদেশে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার চলছে। আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না। আপনার সরকারের অপকর্মের ও অপশাসনের সমালোচনা করছে জনগণ। সেটা এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

বুধবার নবাবগঞ্জ দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধ্বংস করে দিয়েছেন। কারাগারে নিয়ে গেছেন। আপনি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করছেন। ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন। আপনার বক্তব্য জনগণের সঙ্গে ঠাট্টা আর তামাশা ছাড়া কিছুই নয়। আপনি জনগণের ভোট কেড়ে নিয়েছেন, নির্বাচন কেড়ে নিয়েছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের অপকর্মের সমালোচনা এখন দেশ-বিদেশে: রিজভী

আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১