ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

এবার ওম-মিমির সাত পাকে বাঁধার পালা

আকাশ বিনোদন ডেস্ক : 

বছরের প্রথম দিনেই সবাইকে চমকে দিয়ে আইনি বিয়ের ঘোষণা দিয়েছিলেন বড়পর্দার অভিনেতা ওম সাহানি ও ছোটপর্দার অভিনেত্রী মিমি দত্ত। এবার ধর্মীয় রীতি মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একে অপরকে আপন করে নেওয়ার পালা।

আগামী ৩ ফেব্রুয়ারি হবে এই তারকা জুটির বিয়ে। গোটা জানুয়ারি মাস আইবুড়ো ভাত খেয়েছেন এই তারকা জুটি। সেই ঝলকও উঠে এসেছে দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এবার দেখা গেল দুজনকে হিন্দি গানের তালে কোমর দোলাতে। ‘শাড়ি কে ফলস সা..’ গানে স্টেপ ম্যাচ করলেন মিয়া-বিবি। বুঝতে অসুবিধা হবে না, বিয়ের সংগীত অনুষ্ঠানের জন্যই তাঁদের এই মহড়া। ভালো ড্যান্সার হিসেবেই পরিচিত ওম, মিমিও বরের তালে তাল মেলালেন। ওম-মিমির এই নাচের স্টেপ মুগ্ধ করল অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। তিনি কমেন্ট বক্সে লিখেছেন ‘ফাটাফাটি’।

এ বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছিলেন, ‘২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১-এ আরো অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি। ’

ওম সাহানি ও মিমি দত্তের পরিচয়টা হয়েছিল ২০১১ সালে। ‘আলোর বাসা’ নামে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। তখন থেকেই তাদের একে অপরের প্রতি ভালোলাগা ছিল। পরে অবশ্য বহুদিন তাদের যোগাযোগ ছিল না। এর ছয় বছর পর ২০১৭ সালে আবারও তাদের দেখা হয়। তার পরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।

কদিন আগেই আয়ুষী তেণ্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’, ‘ভূতু’সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে মিমি দত্তকে। ‘প্রিয় তোমার অন্দরমহল’ ও ‘দিদি নম্বর ১’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।

এর আগে বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন ওম। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিতে কাজ করার মাধ্যমে বাংলাদেশের ছবিতে অভিষেক ঘটে। তিনি সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে অভিনয় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

এবার ওম-মিমির সাত পাকে বাঁধার পালা

আপডেট সময় ১১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১