ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: বিক্ষোভের আহ্বান সু চির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে নির্বাচিত সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে আগামী এক বছরের জন্য ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এই অভ্যুত্থান মেনে না নিয়ে দেশটির সাধারণ নাগরিকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছেন অং সাং সু চি।

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি আজ সোমবার এক বিবৃতি এ কথা জানিয়েছে। দলটি বলছে, ‘সশস্ত্র বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারও স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে।’

বিবৃতিতে অং সাং সু চির বরাতে বলা হয়েছে, ‘আমি জনগণকে এটি মেনে না নেয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’

এর আগে সোমবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি সহ ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তারা জরুরি অবস্থা ঘোষণা করে। এরই মধ্যে আমেরিকা ও অস্ট্রেলিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও এর প্রতিবাদ জানান।

অন্যদিকে, বাংলাদেশ, ভারতসহ আরও কয়েকটি দেশ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে। এই দেশগুলোর তরফে বলা হয়েছে, তারা আশা করছেন সামরিক বাহিনী সংবিধানের আলোকে পরিচালিত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: বিক্ষোভের আহ্বান সু চির

আপডেট সময় ০১:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১