ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকে নিতে হবে: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এমপি পাপুল আওয়ামী লীগ কিংবা সরকার দলীয় এমপি নন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছেন। তিনি যে দুর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন তা বিএনপি সরকারের আমলেই হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এসব অর্থ আয় করেননি। সে কারণে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।

তিনি শনিবার দুপুরে তার কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ নির্বাচন বলেন, নির্বাচন নিয়ে নানা রকম অসত্য বানোয়াট কথা বলে যাচ্ছে বিএনপি। মূলত প্রহসনের নির্বাচন বিএনপির আমলেই হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে প্রহসন করে যাচ্ছে বিএনপি। তারা নির্বাচনে প্রার্থী দেন। অথচ কেন্দ্রে কোন এজেন্ট দেন না, তারা ভোট দিতেও আসেন না। এর মাধ্যমে তারা নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করতে চান।

অপর এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি। এ সেতু নিয়ে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, তা ছিল কাল্পনিক। কানাডার আদালতে প্রমাণিত হয়েছে যে, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। এর পিছনে যে বিএনপির মদদ ছিল সেটা দলটির নেতাদের কথা ও আচরণে আজ প্রমাণিত।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকে নিতে হবে: হানিফ

আপডেট সময় ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১