ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

সৌরভের হৃদযন্ত্রে বসানো হলো ৩ রিং

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শুক্রবার হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে পিটিআই।

৪৮ বছর বয়সী সৌরভকে বৃহস্পতিবার রাতে আইসিইউতে রাখা হয়েছিল।

বুকে ব্যথা নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো গত বুধবার হাসপাতালে ভর্তি হন সৌরভ। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বৃহস্পতিবার তার আরেকটি এনজিওপ্লাস্টি করা হয়। হৃদযন্ত্রে বসানো হয় আরও দুটি রিং।

হাসপাতালে সৌরভকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে জানান, সৌরভের সঙ্গে কথা হয়েছে তার। সৌরভ জেগে আছে, কথা বলছে। অস্ত্রোপচার সফল হয়েছে। আমি তার ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। রাতে তার ভালো ঘুম হয়েছে। সিনিয়র চিকিৎসকরা পুরো চেকআপ করবেন, তারপর তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। সেবার বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান তিনি। সেসময় কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

ওই সময় কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার কথা। যার একটিতে রিং বসানো হয়েছিল। বৃহস্পতিবার এনজিওপ্লাস্টি করে হৃদযন্ত্রে বসানো হয় আরও দুটি রিং।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

সৌরভের হৃদযন্ত্রে বসানো হলো ৩ রিং

আপডেট সময় ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১