ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্ধকোটি টাকা-স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ব্যবসায়ী

আকাশ জাতীয় ডেস্ক: 

অর্ধকোটি টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন এক প্রবাসীর স্ত্রীসহ গত ৩ সপ্তাহ ধরে উধাও। অর্থ ও স্বর্ণালঙ্কার ফিরে পেতে দুই থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

এখনো তাদের খুঁজে না পাওয়ায় নিরুদ্দেশ হওয়া স্ত্রীকে পেতে প্রবাসী ও প্রেমিক মোশাররফকে ফিরে পেতে চায় দুইজনের পরিবারই।

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ও পার্শ্ববর্তী ফেনী থানায় করা জিডি সূত্রে জানা গেছে, ফেনীর ফরহাদনগর গ্রামের ভোরবাজারের পার্শ্ববর্তী সৌদি প্রবাসীর স্ত্রী (৩৬) ইতোপূর্বে তিন স্বামীর ঘর করেছেন। কিন্তু অনেক দিনের পছন্দ বলেই ১৪ বছরের একটি পুত্রসন্তানসহ তাকে বিয়ে করেন সৌদি প্রবাসী শহিদ উল্লাহ। কিন্তু বছর না যেতেই একই গ্রামের এক কন্যাসন্তানের জনক মোশাররফ হোসেনের (৩৫) সঙ্গে পালিয়ে যায় ওই নারী।

মোশাররফ হোসেনের স্ত্রী ফারহানা আহমেদ জানান, স্বামী মীরসরাই উপজেলার বারইয়াহাটের হার্ডওয়্যার দোকানদারি করত। বাবার দেয়া ব্যবসার পুঁজি ও ভাইদের থেকে ধার করা অন্তত ৫০ লাখ টাকাসহ পাশের গ্রামের এক নারী ও তার প্রবাসী স্বামীর ২০ ভরি স্বর্ণালংকারসহ মোট কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে।

ফারহানা আহমেদ আরও বলেন, আমাদের কন্যা মাদিহা (৪) প্রতিদিন বাবার জন্য কাঁদছে। সন্তানের কান্না আর আর্তনাদের দিকে তাকিয়ে আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।

শহিদ উল্লাহ জানান, তার স্ত্রীকে সৌদি আরব এনে ওমরাহ করিয়ে কোরআন শপথ করিয়েছিলাম কোনোদিন আমাকে ছেড়ে আবার পালাবে না বলে। কিন্তু নিষ্ঠুর ওই নারী আমাকে ছেড়ে গেলেও এখনো ফিরে এলে আমি তাকে গ্রহণ করব।

জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত মানবিক রূপধারণ করেছে। আমরাও দুজনকেই সন্ধানের চেষ্টা করছি। কেউ আমাদের কাছে তাদের খোঁজ দিতে পারলে আমরা উদ্ধারের সর্বাত্মক সহযোগিতা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অর্ধকোটি টাকা-স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ব্যবসায়ী

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১