ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনে চা দোকানি, রাতে ইয়াবা ব্যবসায়ী

আকাশ জাতীয় ডেস্ক:

চা দোকানির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন সেলিম খান (৩৬)। অবশেষে পুলিশের হাতে এক সহযোগীসহ গ্রেফতার হন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকান দিয়ে ব্যবসা করছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকা থেকে ২০০ ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত সেলিম উপজেলার শ্রীদাম দত্তপাড়ার মৃত ফজলু খানের ছেলে। গ্রেফতার হওয়া তার সহযোগী গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. হাবিজাল সরদারের ছেলে রাশেদুল সরদার (৩৭)।

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকায় নিজামের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিনে চা দোকানি, রাতে ইয়াবা ব্যবসায়ী

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১