ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

৮ জেলার ডিসি-এসপিদের আমদানির চাল বাজারজাতকরণ তদারকির নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

চালের উচ্চমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল যথাযথভাবে বাজারজাত করা হচ্ছে কিনা তা তদারকির জন্য ৮ জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে দেশের ৮ জেলায়।

চিঠিতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদারকরণসহ বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকারিভাবে চাল আমদানির পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির জন্য ৩২০টি প্রতিষ্ঠানের অনুকূলে সুনির্দিষ্ট শর্তে বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকরা বরাদ্দপ্রাপ্ত চাল ভারত থেকে বেনাপোল, ভোমরা, হিলি, বুড়িমারি, সোনাহাট, চিলাহাটি, বাংলাবান্দা, বিবিরবাজার এবং বিরল স্থলবন্দরের মাধ্যমে আমদানি শুরু করেছেন।

এই অবস্থায় আমদানিকারকদের আমদানি করা চাল যাতে যথাযথভাবে বাজারজাত হয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেই বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

খাদ্য মন্ত্রণালয় দেশের ৮ জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের এই নির্দেশ দিয়েছে।

জেলাগুলো হলো- যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের ডিসি, এসপি ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের বাজারজাতকরণ বিষয়ে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার আমন মৌসুমে মোটা চালের দাম ৫০ টাকা ছুঁয়েছে। চালের দাম দুর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে চাল আমদানির শুল্ক কমিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির উদ্যোগ নেয় সরকার।

এ পর্যন্ত পাঁচ দফায় বেসরকারিভাবে মোট ৮ লাখ ৭৩ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’

৮ জেলার ডিসি-এসপিদের আমদানির চাল বাজারজাতকরণ তদারকির নির্দেশ

আপডেট সময় ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১