ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রভুদের’ খুশি করতে দেশে টিকার ট্রায়াল: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

‘প্রভুদের’ খুশি করতে বাংলাদেশে আজ করোনা টিকার ট্রায়াল শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই টিকা দিয়ে মানুষের জীবনঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে বলেও মনে করেন তিনি।

প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বুধবার সকালে শীতবস্ত্র বিতরণ করেন রিজভী। সেখানে সরকারের করোনার ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, এদিন বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে টিকা প্রয়োগের মাধ্যমে করোনার ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে রিজভী আরও বলেন, চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ শুরু হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় আরেকটি প্রহসনের নির্বাচন চলছে।

তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশি তাণ্ডব চলেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আগে মিটিং করে নির্দেশনা দিয়েছেন– কীভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, এজেন্টদের গ্রেফতার করে বিএনপিকে এলাকাশূন্য করে ভোটডাকাতি করা যায়। তারা তাই করছে। এ নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়।

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুর উদোগে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভাইস চেয়ারম্যান আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, ছাত্রদল নেতা মুন্নাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রভুদের’ খুশি করতে দেশে টিকার ট্রায়াল: রিজভী

আপডেট সময় ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১