ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি কাদের মির্জার

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী একরামকে বহিষ্কারের দাবি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার রাত ৮টায় বসুরহাট বাজারের রুপালি চত্বরে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি কি হতে চান। আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আপনার এলাকায় ত্যাগী কর্মীরা ঘরে শুয়ে থাকতে পারে না, তাদের গুলি খেতে হয়, তারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। আর আপনি সেখানে বসে কি করছেন? চুপ করে বসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি আরও বলেন, শুনতে খারাপ লাগবে, কি করবেন আপনি? জেলে দেবেন? সেটার অভ্যাস আমাদের অনেক আগের আছে। আপনার থেকে বেশি জেল খেটেছি। মেরে ফেলবেন, কবরের জায়গা দেখিয়ে দিয়েছি। আপনাকে ভালোবাসি, এখনও আপনি আমার রাজনৈতিক আদর্শ। এখনও কোম্পানীগঞ্জের নেতাকর্মীরা আপনাকে শ্রদ্ধা করে। শনিবারের পর থেকে আর এই শ্রদ্ধা থাকবে না। স্পষ্ট ভাষায় বললাম– কী বোঝাতে চান আপনি।

একটা দুশ্চরিত্র মাদক সম্রাটকে আপনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। কেউ না থাকলে আমি আবদুল কাদের মির্জা রাস্তায় একা থাকব, প্রয়োজনে জীবন উৎসর্গ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি কাদের মির্জার

আপডেট সময় ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১