ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না’

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার অতীতের মত জনগণ এখনো আমলে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনো আমলে নেবে না।

কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণের স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে।

বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন।

জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগ নেতা কাদের মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না’

আপডেট সময় ০১:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১